নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০

নেপাল-চীন বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৩০, নিখোঁজ ৪৫০০
২ সেপ্টেম্বর ২০২৬

নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও কাদাধসে প্রাণহানি বেড়েই চলেছে। গত ২৬ আগস্টের এই দুর্যোগে নেপাল ও চীনের সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত প্রায় ১ হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ।

বুধবার (২ সেপ্টেম্বর) সর্বশেষ সরকারি তথ্যের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, নেপালে এ পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যা ও ভূমিধসে আহত হয়েছেন ২৯২ জন। এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগকবলিত বিভিন্ন এলাকা থেকে প্রায় ১২ হাজার মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশসহ ২১ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ভয়াবহ এই দুর্যোগে নেপালে প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধ্বংসস্তূপ, কাদা ও দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজদের সন্ধানে এখনও অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

অন্যদিকে, সীমান্তের চীনা অংশে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, সেখানে ২৬১ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের এক সপ্তাহ পরও উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও দুর্গম ভূখণ্ড ও ব্যাপক ধ্বংসস্তূপের কারণে নিখোঁজদের সন্ধান করা কঠিন হয়ে পড়েছে।