জেমিনিতে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’

জেমিনিতে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’
৬ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে গান তৈরির জন্য নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ উন্মোচন করেছে গুগল। মডেলটি এখন জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। গুগলের দাবি, এটি এখন পর্যন্ত তাদের তৈরি সবচেয়ে উন্নত গান তৈরির মডেল।

লিরিয়া ৩.৫ ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গানের ধরন নির্বাচন বা লিখে দিয়ে নতুন গান তৈরি করতে পারবেন। এতে কণ্ঠসহ সম্পূর্ণ গান তৈরির পাশাপাশি শুধু বাদ্যযন্ত্রের সুরও তৈরি করা যাবে।

গুগল জানিয়েছে, নতুন মডেলটিতে এআইয়ের তৈরি কণ্ঠকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি গানের বাদ্যযন্ত্রের বিন্যাস ও সুরের বিস্তারিত উপস্থাপনায় উন্নতি আনা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ব্যবহার সহজ করতে লিরিয়া ৩.৫-এ কয়েকটি প্রস্তুত নমুনাও যুক্ত করেছে গুগল। এসব নমুনা অনুসরণ করে সহজেই নতুন গান তৈরি করা যাবে। পাশাপাশি জন্মদিনসহ বিভিন্ন বিশেষ উপলক্ষের জন্য ব্যক্তিগতভাবে পছন্দমতো গান তৈরির সুবিধাও থাকছে।

শুধু বিনোদন নয়, বিভিন্ন সৃজনশীল কাজেও মডেলটি ব্যবহার করা যাবে। গুগলের তথ্য অনুযায়ী, ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রতিষ্ঠানের প্রচারমূলক গান এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য মুঠোফোনের রিংটোন তৈরিতেও লিরিয়া ৩.৫ কাজে লাগানো সম্ভব।

বিশ্বজুড়ে জেমিনির ওয়েব সংস্করণ ও মুঠোফোন অ্যাপে মডেলটি চালু করা হয়েছে। শিল্পী এবং এআই নিয়ে কাজ করা নির্মাতাদের জন্য গুগলের ‘ফ্লো মিউজিক’ প্ল্যাটফর্মেও এটি যুক্ত করা হয়েছে।

এ ছাড়া সফটওয়্যার নির্মাতা ও প্রযুক্তিবিদেরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে লিরিয়া ৩.৫ ব্যবহার করতে পারবেন। গুগলের ভিডিও তৈরি ও সম্পাদনার প্ল্যাটফর্ম ‘গুগল ভিডস’-এও নতুন এআই মডেলটি যুক্ত করা হয়েছে।