সোনারগাঁয়ে সওজের জায়গায় অভিযান, পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

দেশজুড়ে
সোনারগাঁয়ে সওজের জায়গায় অভিযান, পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিলেন। পরে এসব স্থাপনা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হতো। অভিযোগ রয়েছে, অবৈধভাবে দখল করা এসব স্থাপনা থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করতেন সংশ্লিষ্টরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, অবৈধ স্থাপনাগুলোর কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়।

তিনি বলেন, জনস্বার্থে অভিযান পরিচালনা করে সওজের জায়গায় গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।