পার্বত্য চট্টগ্রামে ৩ বিশেষ কমিটি, প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

দেশজুড়ে
পার্বত্য চট্টগ্রামে ৩ বিশেষ কমিটি, প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির কাঁঠালতলীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিনন্দন জানানো হয়।

লিখিত বক্তব্যে পিসিএনপি নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠনের মাধ্যমে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং সুষম উন্নয়নের নতুন সুযোগ তৈরি হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তারা আশা প্রকাশ করেন, তিন কমিটির কার্যকর উদ্যোগে পাহাড়ে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত হবে।

​সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপির রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।