হামের উপসর্গে নতুন করে ৮ মৃ’ত্যু, মোট প্রাণহা’নি ১,০৪৪

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১৯৪, চট্টগ্রামে ২৮৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৬৩, খুলনায় ৯৭ এবং রংপুরে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য
হামের উপসর্গে নতুন করে ৮ মৃ’ত্যু, মোট প্রাণহা’নি ১,০৪৪
১৬ সেপ্টেম্বর ২০২৬

দেশে হামের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ জন রোগী ভর্তি হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯ জন, সিলেটে ১৯৪ জন, চট্টগ্রামে ২৮৬ জন, বরিশালে ১২৫ জন, ময়মনসিংহে ৬৩ জন, খুলনায় ৯৭ জন এবং রংপুরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।

অর্থাৎ, এ সময়ে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর চাপ অব্যাহত রয়েছে।

অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে।

এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০ হাজার ২৮২ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৪৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর নিশ্চিত হাম ও হামের উপসর্গ—দুই হিসাব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ৪৪ জন।