ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ হারাল ৮ জন

স্বাস্থ্য
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ হারাল ৮ জন
২৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৭৮২ জন ভর্তি হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন রোগী ভর্তি ও মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুর প্রাদুর্ভাবের মাত্রা আরও বেড়েছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি রোগীর পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ড্যাশবোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে দেশের বিভিন্ন হাসপাতালে কার্যক্রম চলছে। একই সঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে মশা নিধন ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।