ডেঙ্গুর টিকা নিয়ে ভাবছে সরকার, তবে এখনই নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য
ডেঙ্গুর টিকা নিয়ে ভাবছে সরকার, তবে এখনই নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৬ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে টিকা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। তবে এই মুহূর্তে ডেঙ্গুর কোনো টিকা অনুমোদনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ডেঙ্গুবিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসেই দেশে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি এডিস মশার লার্ভা ধ্বংসে স্থানীয় সরকার বিভাগ কাজ করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ডেঙ্গুতে মৃত্যুর হার কমাতে টিকা দেওয়ার বিষয়টি সরকার ভাবছে। তবে বর্তমানে দেশে ডেঙ্গুর টিকা অনুমোদনের কোনো পরিকল্পনা নেই।

স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে এম এ মুহিত বলেন, গণমাধ্যমের সামনে বড় বড় কথা বললেই দেশের স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তন হবে না। এর জন্য পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে দেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। তাই মশা নিয়ন্ত্রণ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন তিনি।