২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃ’ত্যু

স্বাস্থ্য
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃ’ত্যু
২০ অক্টোবর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দেওয়া ১ হাজার ২১৭ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৭৬৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৯৯।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৬ জন। এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হাম রোগে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত মারা গেছেন ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ প্রতিবেদনের তথ্য সংগ্রহ করা হয়েছে ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ের।