গাজীপুরে ঝুট গুদামে আগুন

দেশজুড়ে
গাজীপুরে ঝুট গুদামে আগুন
২৬ অক্টোবর ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার দেওয়ালিয়াবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী জানান, তাঁরা সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ‘আমাদের স্টেশন থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। এ ছাড়া সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।