রংপুরে ডাম্প ট্রাকে নৈশকোচের ধাক্কা, নি’হত ৩

দেশজুড়ে
রংপুরে ডাম্প ট্রাকে নৈশকোচের ধাক্কা, নি’হত ৩
২৮ অক্টোবর ২০২৬

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রামট্রাকের পেছনে খান পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরাগীগঞ্জ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রামট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় খান পরিবহনের নৈশকোচটি। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।