টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ বন্ধ

দেশজুড়ে
টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন যোগাযোগ বন্ধ
২৯ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীল সাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মহেড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। পথে মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে বগিটি লাইনচ্যুত হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, এ ঘটনায় রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।