যোগী সরকারের কঠোর সিদ্ধান্ত

সরকার পরিবর্তনের আন্দোলনে জড়ালে মিলবে না সরকারি চাকরি

সরকার পরিবর্তনের আন্দোলনে জড়ালে মিলবে না সরকারি চাকরি
২৯ অক্টোবর ২০২৬

ভারতের উত্তরপ্রদেশে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাইয়ের নিয়ম কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার। নতুন নিয়ম অনুযায়ী, সরকার পরিবর্তনের দাবিতে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কোনো প্রার্থী সরকারি চাকরির সুযোগ নাও পেতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি সরকার পরিবর্তনের দাবিকে কেন্দ্র করে একটি বিক্ষোভ ঘিরে বিতর্কের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে উত্তরপ্রদেশ সরকার স্পষ্ট করেছে, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো প্রার্থীকে সরকারি চাকরির অযোগ্য ঘোষণা করা যাবে না। একইভাবে, কারও বিরুদ্ধে এফআইআর (প্রাথমিক তথ্য প্রতিবেদন) দায়ের হওয়া কিংবা তদন্ত চলমান থাকলেই তাঁকে স্বয়ংক্রিয়ভাবে চাকরির অযোগ্য বিবেচনা করা যাবে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নতুন নিয়মে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট পরিস্থিতি ও চরিত্র যাচাইয়ের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা করতে হবে। বিশেষ করে, সরকার পরিবর্তনের উদ্দেশ্যে সহিংস কর্মকাণ্ডে ওই প্রার্থীর সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখবে কর্তৃপক্ষ।

অর্থাৎ, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা রয়েছে কিংবা তিনি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন—শুধু এ দুটি কারণে তাঁর চাকরির আবেদন বাতিল করা যাবে না। বরং অভিযোগের ধরন, সংশ্লিষ্ট তথ্য এবং প্রার্থীর কর্মকাণ্ড বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।

রাজ্য সরকারের এ সিদ্ধান্তের ফলে উত্তরপ্রদেশে সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের সময় প্রার্থীদের চরিত্র যাচাইয়ে সহিংস কর্মকাণ্ডের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।