সেন্সরে যাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’

বিনোদন
সেন্সরে যাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’
নিউজ ডেস্ক
২২ মে ২০২৫

ঈদুল আযহায় মুক্তির মিছিলে থাকা বেশিরভাগ সিনেমাই প্রচারে সরব রয়েছে। কোনো কোনো সিনেমা সেন্সর সার্টিফিকেশনের অপেক্ষায় আছে। সেখানে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে এখনো। অনেকে সন্দেহ প্রকাশ করছেন, ছবিটি কোরবানি ঈদে মুক্তি পাবে তো?

সেই সন্দেহ দূর করেছে ‘তাণ্ডব’ সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সুত্র। তারা বলছে, আগামী মঙ্গলবার রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে। এরমধ্যে সব কাজ শেষ হয়ে যাবে। সেভাবে কাজ চলমান।

গত শুক্রবার সকালের একটি ফ্লাইটে শ্রীলঙ্কায় গেছেন শাকিব খান। সেখানে বিভিন্ন লোকেশনে গান ও ছবিটির শেষদিকের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এই সফরে শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

‘তাণ্ডব’ সিনেমার টিজারে একঝলক দেখা গেছে অভিনেত্রী জয়া আহসানকেও। হঠাৎ অস্ত্র হাতে তার উপস্থিতি নজর কেড়েছে সবার। তবে টিজারে বড় অংশজুড়ে ছিল রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেকেই এই মাস্ক পরেছেন। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যখ্যা পাওয়া যাবে সিনেমায়।

টিজারটিতে রহস্যময় ও ড্যাশিং লুকে শাকিবকে দেখে উল্লসিত তার ভক্তরা। ধারণা করা হচ্ছে আসছে কোরবানি ঈদে ‘তাণ্ডব’ দিয়ে আবারও ইন্ডাস্ট্রি কাঁপাবেন শাকিব খান।