শেষ রাউন্ডের নাটকে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি, এক পয়েন্টে হার ইন্টারের

খেলাধুলা
শেষ রাউন্ডের নাটকে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি, এক পয়েন্টে হার ইন্টারের
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৫

শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা, আর তারপরই মিললো নতুন ইতালিয়ান রাজা—নাপোলি। সিরি আ’র উত্তেজনাপূর্ণ এক মৌসুমের শেষ দিনে ক্যাগলিয়ারিকে ২-০ গোলে হারিয়ে এক পয়েন্টের ব্যবধানে ইন্টার মিলানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।

এই নিয়ে চতুর্থবারের মতো ইতালিয়ান লিগ শিরোপা ঘরে তুলল নাপোলি।

ম্যাচের নায়ক ম্যাকটোমিনে ও লুকাকু

ক্যাগলিয়ারির বিপক্ষে ম্যাচের ৪২তম মিনিটে স্কট ম্যাকটোমিনে ও ৫১তম মিনিটে রোমেলু লুকাকুর গোলে জয় নিশ্চিত করে নাপোলি। একই সময়ে ইন্টার মিলানও কোমোকে ২-০ ব্যবধানে হারালেও লাভ হয়নি, পয়েন্ট তালিকায় এক ধাপ নিচেই থেকে গেল তারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নাপোলি মৌসুম শেষ করেছে ৩৮ ম্যাচে ২৪ জয়, ১০ ড্র ও ৪ হারে ৮২ পয়েন্ট নিয়ে। ইন্টার মিলান ঠিক এক পয়েন্ট কম, ৮১ পয়েন্ট নিয়ে থেমে যায় রানার্সআপ হিসেবে।

ইন্টারের সামনে এখন ইউরোপীয় লড়াই

লিগ শিরোপা হারিয়ে হতাশ হলেও ইন্টার মিলানের সামনে এখন আরেকটি বড় সুযোগ। ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তারা মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির। সেই লড়াইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে সিমোন ইনজাঘির দল।