চাঁদপুরে পাচারকালে ৭২ লাখ চিংড়ির রেণু জব্দ, মূল্য প্রায় ৩ কোটি টাকা

দেশজুড়ে
চাঁদপুরে পাচারকালে ৭২ লাখ চিংড়ির রেণু জব্দ, মূল্য প্রায় ৩ কোটি টাকা
নিউজ ডেস্ক
২৫ মে ২০২৫

চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চিংড়ির রেণু পাচারের সময় জব্দ করা হয়েছে প্রায় ৭২ লাখ পোনা, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। পরে এসব রেণু ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে) রাত ১০টা থেকে রোববার ভোর ৩টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলা মৎস্য কার্যালয় ও কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের যৌথ অভিযান পরিচালিত হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অভিযান চলাকালে হাইমচরের নদী সীমান্ত এলাকায় দুটি ট্রলার আটক করা হয়, যেগুলোর প্রতিটিতে ড্রামভর্তি চিংড়ির রেণু পাচার হচ্ছিল। মোট ১৪৫টি ড্রাম থেকে প্রায় ৭২ লাখ রেণু পোনা জব্দ করা হয়।

জব্দকৃত রেণুগুলো ভোর ৫টার দিকে মেঘনার মোহনায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন,

“দেশীয় প্রজাতির মাছ ও চিংড়ির টিকিয়ে রাখতে আমরা নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”

চিংড়ির রেণু (পিএল – পোস্ট লার্ভা) দেশের উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষের জন্য অপরিহার্য, তবে নিয়ন্ত্রণহীনভাবে রেণু সংগ্রহ ও পাচার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য ক্ষতিকর।

চিংড়ির পাশাপাশি অন্যান্য দেশীয় প্রজাতির রেণু ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কঠোর অবস্থান নিচ্ছে।