তুরস্কে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে এরদোয়ানের শীর্ষ বৈঠক

তুরস্কে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে এরদোয়ানের শীর্ষ বৈঠক
নিউজ ডেস্ক
২৫ মে ২০২৫

ইস্তানবুল, ২৪ মে – পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ’র মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইস্তানবুলের দোলমাবাহচে প্রাসাদে শনিবার একঘণ্টারও বেশি সময় চলা বৈঠকে দুই নেতা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারকে স্বাগত জানান। এরদোয়ান সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন এবং আন্তর্জাতিক মঞ্চে এ বিষয়ে তুরস্কের বিরোধিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা প্রধানসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিরিয়ার পক্ষ থেকে অংশ নেন প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেন। সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দেশটির মানবিক ও অর্থনৈতিক সংকট লাঘবে ইতিবাচক প্রভাব পড়ার প্রত্যাশা করা হচ্ছে।