জর্ডান সফরের দল ঘোষণা: সাবিনা-মাসুরার বাদ পড়ায় আলোচনা-সমালোচনার ঝড়

খেলাধুলা
জর্ডান সফরের দল ঘোষণা: সাবিনা-মাসুরার বাদ পড়ায় আলোচনা-সমালোচনার ঝড়
নিউজ ডেস্ক
২৫ মে ২০২৫

জর্ডান যাওয়ার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করা হয়েছে। কিন্তু সিনিয়র দুই তারকা সাবিনা খাতুন ও মাসুরা পারভীনকে দল থেকে বাদ দেয়ায় বিতর্কের জন্ম দিয়েছে কোচ পিটার বাটলারের সিদ্ধান্ত।

রোববার সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ উপস্থিত থেকে দল ঘোষণা করেন। ভুটানের লিগে খেলতে গিয়েছিল ১০ জন ফুটবলার, যারা কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তাদের মধ্যে পাঁচজনকে এবার দলে নেয়া হয়নি। সাবিনা ও মাসুরা ফর্মে থাকলেও কেন তারা বাদ পড়লেন তা নিয়ে সংশয় এবং প্রশ্ন উঠেছে।

কোচ পিটার বাটলার বলেছেন, “দল গঠনে ফিটনেস, শৃঙ্খলা এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গঠনের দিক বিবেচনা করেছি। সাবিনার ফর্ম শেষ পর্যায়ে বলে আমার সিদ্ধান্ত।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন, “দল নির্বাচনের দায়িত্ব কোচের। আমরা তার স্বাধীনতাকে সম্মান করি এবং তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করি না।”

বাংলাদেশ দলের প্রথম ম্যাচ হবে ৩১ মে ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুলাই স্বাগতিক জর্ডানের বিপক্ষে। দুই দলই কাগজে বাংলাদেশের চেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ দলের সদস্যরা হলেন

রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, আফঈদা খন্দকার, সাগরিকা, শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, সুলতানা, মেঘলা রানী রায়, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবিরন খাতুন, ফেরদৌসি আক্তার সোনালী, উমহেলা মারমা ও শান্তি মারদি।