বিচ্ছেদের পর প্রেমে ফিরলেন জেসিকা আলবা? লন্ডনে রহস্যময় পুরুষের সঙ্গে অন্তরঙ্গ সময়

বিনোদন
বিচ্ছেদের পর প্রেমে ফিরলেন জেসিকা আলবা? লন্ডনে রহস্যময় পুরুষের সঙ্গে অন্তরঙ্গ সময়
নিউজ ডেস্ক
২৬ মে ২০২৫

হলিউড অভিনেত্রী জেসিকা আলবা নতুন করে প্রেমে পড়েছেন— এমন গুঞ্জনই এখন বিনোদনপাড়ায় ঘুরছে। প্রায় ১৭ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনে সাবেক স্বামী ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের কিছু মাসের মধ্যেই লন্ডনের রিজেন্টস পার্কে এক রহস্যময় পুরুষের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে।

বিশ্বখ্যাত ট্যাবলয়েড দ্য সান এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ওই পুরুষের সঙ্গে আলবাকে হাতে হাত রেখে হাঁটতে দেখা গেছে। শুধু তাই নয়, তারা মাঝে মাঝেই আলিঙ্গন করেছেন এবং এক পর্যায়ে পার্কের ডেক চেয়ার ভাড়া নিয়ে চুম্বনও করেন।

২০০৪ সালে ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার সেটে জেসিকা আলবার পরিচয় হয় প্রযোজক ক্যাশ ওয়ারেনের সঙ্গে। ২০০৮ সালে তারা বিয়ে করেন এবং প্রায় দুই দশকের সংসার জীবনে তাদের তিন সন্তান রয়েছে— অনার (১৬), হেভেন (১৩), ও হেইস (৭)।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলতি বছরের জানুয়ারিতে, ইনস্টাগ্রামে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। আলবা লিখেছিলেন,

“আমরা আমাদের একসঙ্গে কাটানো সময়ের জন্য গর্বিত। কিন্তু এখন আলাদা পথে হাঁটার সময় এসেছে।”

শনিবার লন্ডনের রিজেন্টস পার্কের গোলাপ বাগানে হাঁটার সময় জেসিকার পরনে ছিল কালো জ্যাকেট ও বেসবল ক্যাপ। তার সঙ্গী ছিলেন ডার্ক হুডি ও সাদা টুপি পরিহিত। এক প্রত্যক্ষদর্শী জানান,

“তারা খুব কাছাকাছি ছিলেন, মাঝে মাঝে আলিঙ্গন করছিলেন। এমনকি রোমান্টিক সময়ও কাটিয়েছেন একসঙ্গে।”

যদিও জেসিকা আলবা বা তার প্রতিনিধি কেউই আনুষ্ঠানিকভাবে নতুন সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি, তবে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন—

“বিচ্ছেদের পর নিজেকে খুঁজে পাওয়ার সময় চলছে জেসিকার। এটা যদি নতুন প্রেমও হয়, সেটাও তার ব্যক্তিগত স্বাধীনতার অংশ।”

 উল্লেখ্য, বিচ্ছেদের পর তারকাদের ব্যক্তিজীবন ঘিরে এমন গুঞ্জন নতুন কিছু নয়। তবে জেসিকার নতুন জীবন শুরু করার সিদ্ধান্তকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।