তামান্নার উজ্জ্বল ত্বকের গোপন টিপস

বিনোদন
তামান্নার উজ্জ্বল ত্বকের গোপন টিপস
নিউজ ডেস্ক
২ জুন ২০২৫

চলচ্চিত্রে প্রায় দুই দশকের পথচলা, নিয়মিত মেকআপ ও স্টাইলিং—তারপরও ৩৫ বছর বয়সেও তামান্না ভাটিয়ার ত্বক যেন আজও টিনএজারদের মতো উজ্জ্বল। অনেকেই তার এই ‘অ্যাজলেস বিউটি’-র রহস্য জানতে আগ্রহী। সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বলি সুন্দরী ভাগ করে নিয়েছেন তার ঘরোয়া রূপচর্চার রুটিন।

তামান্নার মতে, “সৌন্দর্য মানেই দামি ব্র্যান্ড নয়, বরং নিয়মিত পরিচর্যা এবং প্রাকৃতিক উপাদানই আসল চাবিকাঠি।” শৈশব থেকেই মায়ের শেখানো ঘরোয়া রূপচর্চাই তার পাথেয়।

তামান্না বলেন, “প্রতিদিনের মেকআপ ও হেয়ার স্টাইলিংয়ের কারণে ত্বকে যেসব রাসায়নিক যায়, তা থেকে রক্ষা পেতে চাইলে অর্গানিক উপাদানের বিকল্প নেই। ত্বকের ধরন বুঝে উপাদান সামান্য এদিক-ওদিক করলেই ফল চমৎকার হয়।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি ভাগ করে নিয়েছেন তার দুইটি প্রিয় ফেস মাস্কের রেসিপি—

উপকারিতা: ত্বকের মৃতকোষ দূর করে, নরম ও মসৃণ করে।

উপকরণ:

  1. ১ চা চামচ চন্দনের গুঁড়া

  2. ১ চা চামচ কফির গুঁড়া

  3. ১ চা চামচ কাঁচা মধু

ব্যবহারবিধি: তিনটি উপাদান মিশিয়ে মুখে গোল করে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন।

উপকারিতা: ত্বক হাইড্রেট করে, লালচে ভাব কমায়, আরাম দেয়।

উপকরণ:

  1. ১ চামচ বেসন

  2. ১ চামচ ঠান্ডা দই

  3. ২-৩ চামচ গোলাপজল

ব্যবহারবিধি: সব উপাদান মিশিয়ে মুখে ও চোখের নিচেও লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তামান্নার টিপস অনুযায়ী, সময় কম থাকলে শুধু স্ক্রাব মাস্ক ব্যবহার করেই গোলাপজলে মুখ মুছে নেওয়া যেতে পারে।

তামান্না বলেন, “সৌন্দর্য মানে কেবল বাহ্যিক মেকআপ নয়, বরং নিজের যত্ন নেওয়া, সঠিক ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলাই আসল সৌন্দর্যচর্চা।”