চুয়াডাঙ্গায় বিশ্ব সাস্থ্য দিবস পালিত
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় রেলী ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার(৭ এপ্রিল) দিবসের শুরুতে সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সামনে থেকে ” স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ” এই শ্লোগানে এক বর্ঢার্ণ্য রেলি বের করা হয়। রেলিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফা আরা, সিভিল সার্জন ডাঃ হাদিউজ্জামান আহম্মেদ হাদিরসহ সকল স্বাস্থ্য কর্মীরা অংশ নেয়। রেলিটি হাসপাতালের সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতালে এসে শেষ হয়।
রেলি পরবর্তী সকাল ১০ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য বিষয়ে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইফা আরা, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক পরিচালক দিপক কুমার, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ বিদুৎ কুমার, আলোচনায় চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্য সেবা ও তার মান উন্নয়নে বর্তমানে এবং আগামীতে করনীয় বিভিন্ন বিষয় নিয়ে সার্বিক আলোচনা করা হয়।


