এক দিনে ডেঙ্গুতে আরও ৬ মৃ’ত্যু, মোট প্রাণহানি ৪৪৫

স্বাস্থ্য
এক দিনে ডেঙ্গুতে আরও ৬ মৃ’ত্যু, মোট প্রাণহানি ৪৪৫
৪ নভেম্বর ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন খুলনা বিভাগের বাসিন্দা। এ সময়ে সবচেয়ে বেশি রোগীও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৮৬৮ জন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২১৫ জন, বরিশাল বিভাগে ২০৬ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, রংপুর বিভাগে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশন এলাকাসহ মোট ২১২ জন মারা গেছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে আটজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।

নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ধারাবাহিকতা দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর বিস্তার অব্যাহত থাকার চিত্র তুলে ধরছে।