নেত্রকোণা সিএনজি চালকদের অবস্থান কর্মবিরতি
নেত্রকোণা জেলা শহরের সাতপাই এলাকায় রেলওয়ে ক্রসিং সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে চালকদের অবস্থান কর্মবিরতি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় অনিদিষ্ট সময়ের এই কর্মবিরতি করা হয়।
সিএনজি চালক মোঃ নূরুল ইসলাম নূরু জানান – গত কয়েকদিন ধরে নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নে কিছু সংখ্যক চাঁদাবাজ সিএনজি চালকদের কাছে চাঁদা দাবি করে আসছে। সেই সঙ্গে বেশকিছু অটো চালক তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। কিন্তু ওরা ওই চাঁদাবাজদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সিএনজি চালকদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। এর প্রতিবাদ করায় সোমবার (৬এপ্রিল) আমাদের সিএনজি চালাক সিদ্দিকুর রহমান, জুবায়ের আহমেদ, সোহেল মিয়াকে মারধর করেছে। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাই আজকে আমাদের এই অবস্থান কর্মবিরতি।
তিনি আরও জানান – অবিলম্বে চাঁদাবাজ ও অবৈধ অটো চালকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন সরকার জানান – আমি ছুটিতে আছি। তবে সিএনজি চালকদের অবস্থান কর্মবিরতি শুনছি। পুলিশ টিম পাঠিয়েছি, খোঁজ খবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে।


