যশোরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

দেশজুড়ে
যশোরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অংশ হিসেবে আজ রোববার (২৬ এপ্রিল) ঈদগাহ ময়দানে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যশোর সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। সফর ঘিরে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে কাজ করছে।

সফরের অংশ হিসেবে যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে আজ রোববার (২৬ এপ্রিল) সেখানে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শুধু জনসভা স্থলেই নয়, পুরো যশোর শহরজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। এছাড়াও আগে থেকেই শহরের সব সিসি ক্যামেরা সচল রাখা, অবৈধ যানবাহন ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান জোরদার করা এবং সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নজরদারি বৃদ্ধি করা হয়। সব মিলে চারপাশে সাজ সাজ রব।