লামায় কাঠবোঝাই পিকআপ খাদে পড়ে চালকের মৃত্যু

দেশজুড়ে
লামায় কাঠবোঝাই পিকআপ খাদে পড়ে চালকের মৃত্যু
২৮ এপ্রিল ২০২৬

বান্দরবানের লামা উপজেলায় কাঠবোঝাই পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে আব্দুল আজিজ ফুতু (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিরিস্থ বনপুর রোডে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত চালক আব্দুল আজিজ ফুতু ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের চিতারঝিরি এলাকার শাহ আলমের ছেলে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল বেলা বনপুর এলাকা থেকে কাঠবোঝাই করে একটি পিকআপ গাড়ি ইয়াংছার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ঠান্ডাঝিরিস্থ বনপুর রোডে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আব্দুল আজিজ ফুতু মৃত্যুবরণ করেন। ​ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। বর্তমানে উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

​লামা থানার অফিসার ইনচার্জ ​মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।