নেত্রকোণায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

দেশজুড়ে
নেত্রকোণায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
২৯ এপ্রিল ২০২৬

আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন” এই শ্লোগান ধারণ করে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৯এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে নেত্রকোণা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রম করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন – জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন – পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
আরো বক্তব্য দেন – জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মতিন, নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দীন ফারাস সেন্টু প্রমুখ।