সোনারগাঁয়ে ১০৫ পুড়িয়া হেরোইনসহ তিন যুবক আটক

দেশজুড়ে
সোনারগাঁয়ে ১০৫ পুড়িয়া হেরোইনসহ তিন যুবক আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৫ পুড়িয়া হেরোইনসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহিবুল্লাহ নেতৃত্বে এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার নানাখী কামালেরটেক এলাকায় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আটকরা হলেন— শাকিব হোসেন (২৬), পিতা মো. মনির হোসেন ওরফে ব্যাগ মনির; মো. ফাহিম (২২), পিতা মো. আমির হোসেন; ও মো. ইসলাম (২২), পিতা মৃত শফিকুল ইসলাম। তাদের সবার বাড়ি সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায়।

পুলিশ আরও জানায়, আটককৃতদের কাছ থেকে ১০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মহিবুল্লাহর সাবাহ নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। ‘চল যুদ্ধে মাদকের বিরুদ্ধে’— এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।