নেত্রকোণায় ৯০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার -১
নেত্রকোণার মদন উপজেলায় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি- নেত্রকোণা জেলার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চানগাঁও শাহপুর গ্রামের মোঃ রবিউল ইসলাম (৩২)।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১লা মে) বেলা আড়াইটায় নেত্রকোণা জেলার মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই খোরশেদ আলম, এসআই নাজমুল হাসানের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, মদন থানাধীন চানগাঁও শাহপুর এলাকা হতে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে আটক করা হয়।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯০০পিস ইয়াবাসহ রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২মে) নেত্রকোণা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এধরনের অভিযান অব্যাহত থাকবে।


