নেত্রকোণায় মাদক বিরোধী অভিযানে ৪শত গ্রাম পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার -১
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা সহ এক নারী গ্রেপ্তার।
গ্রেপ্তার হওয়া নারী- নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের আরাধন মিয়ার স্ত্রী জেসমিন (৩৫)।
আজ শনিবার (২মে) সকাল আনুমানিক সাড়ে ৭টার সময় নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নেত্রকোণা জেলার কেন্দুয়া থানাধীন চিরাং ইউনিয়নের কাশিপুর এলাকায় ১লা মে শুক্রবার সকাল ১০টা ৫০মিনিট থেকে ১২টা ১০মিনিটের গ্রেপ্তার হওয়া আসামী জেসমিনের দেহ তল্লাশী এবং তার দখলীয় পশ্চিম দুয়ারী চৌচালা টিনশেড বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের গঠিত একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হল থেকে চারশত গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
এসময় সাদা রংয়ের পলিথিন ব্যাগে সাদা কাগজে মোড়ানো গাঁজার পুঁড়িয়া দশটি বিভিন্ন আকৃতি ও পরিমানের যার ওজন পঞ্চাশ গ্রাম এবং গোলাপী রংয়ের অপর একটি পলিথিন ব্যাগে গাঁজা তিনশত পঞ্চাশ গ্রাম।
উদ্ধারকৃত মোট গাঁজার পরিমাণ চারশত গ্রাম। আলামতের অবৈধ বাজার মূল্য প্রায় বারো হাজার টাকা।
তিনি আরও জানান, নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমীন বাদী হয়ে আসামী জেসমিনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


