মানববন্ধন ও মিছিল থেকে কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব গ্রেপ্তার
নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব কে গ্রেপ্তার করেছেন মডেল থানার পুলিশ।
আজ মঙ্গলবার (৫মে) দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ মঙ্গলবার (৫মে) ভোর আনুমানিক ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে সড়ক থেকে নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব কে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। পরে সাব্বির নামে এক ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবারে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের একাধিক ফেসবুক আইডিতে পোস্ট করা একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে।
ভিডিও ফুটেজ সূত্রে জানা যায়, নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব সহ বেশ কয়েকজন ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন দাবী নিয়ে মানববন্ধন করে এবং মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।


