সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশজুড়ে
সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৫ মে) রাত ৯টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন পিরোজপুর ইউনিয়নের পরিষদের সামনে বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হুমায়ুন কবির বাদশা (৩৫), হাবিবপুর (চরমালিখালী) আজহারুল ইসলামের ছেলে ও মোঃ সেলিম (৪২), গজারিয়া উপজেলার টানবখালী এালকার মৃত আব্দুল মতিনের ছেলে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ হারুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে দুটি সাদা পলিথিনে মোড়ানো মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (প্রায় ৩ গ্রাম) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের জেল হাজতের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে। তবে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।