লামায় অবৈধ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

দেশজুড়ে
লামায় অবৈধ ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

​বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন অমান্য করে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

​শনিবার (৯ মে) বিকেলে উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় ‘আরএমবি ইটভাটায়’ এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

​প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লামার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই বন উজাড় ও পাহাড়ের মাটি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় আরএমবি ইটভাটাকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ইটভাটা মালিকের নাম জমির উদ্দিন, পিতা রফিক আহম্মদ।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

​লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”