সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছুড়লে তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) বিজিবি সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে সৃষ্ট উসকানিমূলক পরিস্থিতিতে তাদের সদস্যরা দ্রুত ও পেশাদার পদক্ষেপ নেয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সদর দপ্তর থেকে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটি প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।


