নেত্রকোণায় মাদক মামলার বিচারাধীন আসামি সবুজ হেরোইনসহ গ্রেপ্তার

দেশজুড়ে
নেত্রকোণায় মাদক মামলার বিচারাধীন আসামি সবুজ হেরোইনসহ গ্রেপ্তার

নেত্রকোণার বারহাট্টায় হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছেন বারহাট্টা থানার পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যাক্তি হলেন – নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চাট্টা গ্রামের মোঃ সবুজ আলম (২৯)।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম জানান আজ মঙ্গলবার (৩০জুন) দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পুলিশ সূত্রে জানা যায় – সোমবার (২৯জুন) রাতে বারহাট্টা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর বাজারের অপর মাদক ব্যাবসায়ী ললিতার কাছ থেকে হেরোইন ক্র‍য় করে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় আসমা বাজারের আসমা ব্রীজের দক্ষিণ পাশ হতে ০১গ্রাম হেরোইনসহ মাদক ব্যাবসায়ী সবুজ আলমকে গ্রেপ্তার করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম জানান – উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০,০০০/= টাকা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ।

তিনি আরও জানান – আসামি সবুজের বিরুদ্ধে ৩টি এবং ললিতার বিরুদ্ধে ৯টি মাদক মামলা বিচারাধীন আছে। বারহাট্টা থানা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযান অব্যাহত আছে। আপনার এলাকার মাদক ব্যাবসায়ীদের তথ্যদিন, আপনার এলাকাকে মাদকমুক্ত রাখুন।