চুয়াডাঙ্গায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, হাতের কব্জি বিচ্ছিন্ন

দেশজুড়ে
চুয়াডাঙ্গায় যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলা, হাতের কব্জি বিচ্ছিন্ন

Oplus_131072

চুয়াডাঙ্গা শহরের হোমিওপ্যাথি কলেজের সামনে জেলা যুবদলের নেতা জাহিন শেখের (৩৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা তাকে উপর্যুপরি কুপিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত জাহিন শেখ শহরের হাটকালুগঞ্জ এলাকার রজব আলীর ছেলে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও, ঘটনার পেছনে পূর্ব শত্রুতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, এদিকে এঘটনার পর হামলার শিকার জাহিন শেখের একটি জবানবন্দির রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে কারা তার উপর হামলা করেছে সে বিষয়ে হামলাকারীদের নাম প্রকাশ করেছে।