মনিপুর স্কুলের নতুন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম

শিক্ষা
মনিপুর স্কুলের নতুন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম
নিউজ ডেস্ক
২৩ জুন ২০২৫

রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মনিপুর স্কুল অ্যান্ড কলেজে নতুন প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজুল ইসলাম। তিনি প্রতিষ্ঠানের সবচেয়ে সিনিয়র ও এমপিওভুক্ত শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্কুলের অ্যাডহক কমিটি রোববার (২২ জুন) আনুষ্ঠানিকভাবে তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। পরদিন সোমবার (২৩ জুন) তিনি নতুন পদে যোগ দেন। তার যোগদানে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সবাই তাকে উষ্ণ শুভেচ্ছায় বরণ করে নেন।

প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম বলেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“মনিপুর স্কুল একসময় দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। কিন্তু আমরা ধীরে ধীরে সেই গৌরব হারিয়েছি। আমি ঐতিহ্য ফিরিয়ে আনতেই কাজ করতে চাই।”

নতুন প্রধান শিক্ষক নিয়োগের আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখলাক আহমেদ নিজে থেকে পদত্যাগ করেন। তবে এ পদত্যাগ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। শিক্ষকদের মতে, জুলাই আন্দোলনের সময় ছাত্র ও জনতার বিরোধিতায় তার অবস্থান, এবং চাকরির নিরাপত্তাহীনতা তাকে পদত্যাগে বাধ্য করে।

এছাড়া আখলাক আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শিক্ষা বোর্ড এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের দুইটি উচ্চপর্যায়ের তদন্ত এখনো চলমান রয়েছে।

নতুন প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের দায়িত্ব গ্রহণে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আশাবাদ দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, অভিজ্ঞ এই শিক্ষকের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আবারও তার সাফল্য ও সুনাম ফিরে পাবে।