টেন্ডার জটিলতায় বিলম্ব, সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ‘মিড ডে মিল’ প্রকল্প

শিক্ষা
টেন্ডার জটিলতায় বিলম্ব, সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ‘মিড ডে মিল’ প্রকল্প
নিউজ ডেস্ক
৫ জুলাই ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঘোষিত ‘মিড ডে মিল’ বা দুপুরের খাবার বিতরণ কর্মসূচি নির্ধারিত সময় অনুযায়ী জুলাই মাসে শুরু হওয়ার কথা থাকলেও, টেন্ডার সংক্রান্ত জটিলতার কারণে তা পিছিয়ে গেছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পটি আগামী সেপ্টেম্বর মাসে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন এ কর্মসূচির আওতায় দেশের ৮ বিভাগের ৬২ জেলার ১৫০টি উপজেলায় ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী সরাসরি উপকৃত হবে।

প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব হারুন অর রশীদ জানিয়েছেন,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে আমরা ধাপে ধাপে কাজ করছি। আশা করছি, সেপ্টেম্বর থেকেই শিক্ষার্থীরা হাতে খাবার পাবে।”

সপ্তাহে ৫ দিন শিক্ষার্থীদের সরবরাহ করা হবে বিভিন্ন ধরনের খাবার:

খাদ্য পরিমাণ (প্রতিদিন প্রতি শিক্ষার্থী):

এই মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ, ক্ষুধার কারণে পড়ালেখায় মনোযোগ হারানো রোধ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর আশা করছে সরকার।

এছাড়া, এই উদ্যোগ শিক্ষায় ঝরে পড়ার হার কমানো এবং প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • মোট বরাদ্দ: ৫,৪৫২ কোটি টাকা

  • খাদ্য ব্যয়: প্রায় ৯৭%

  • ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ: ২,১৬৪ কোটি টাকা

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত স্কুল ফিডিং মনিটরিং কমিটি প্রকল্প বাস্তবায়ন তদারকিতে কাজ করবে।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে ১৯২টি ব্যাচে প্রশিক্ষণ পাবে প্রায় ১৯,৭১৯ জন শিক্ষক ও কর্মকর্তা।