আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, চার বিষয়ের সময়সূচি পরিবর্তন

শিক্ষা
আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, চার বিষয়ের সময়সূচি পরিবর্তন
নিউজ ডেস্ক
২৪ জুলাই ২০২৫

বিভিন্ন স্থানে সংঘটিত দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক সহিংসতার কারণে স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (২৩ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত নতুন রুটিনটি প্রকাশ করা হয়।

এর আগে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি ও হতাহতের পর ২টি আলিম পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রেক্ষিতে শুধুমাত্র গোপালগঞ্জ জেলার পরীক্ষাগুলো এবং কুমিল্লা অঞ্চলে বন্যার কারণে শুধু কুমিল্লা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।

নতুন রুটিনে যেসব পরিবর্তন

নতুন রুটিন অনুযায়ী সময়সূচিতে পরিবর্তন এসেছে চারটি মূল পরীক্ষার:

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

  • ইংরেজি ২য় পত্র: পূর্ব নির্ধারিত ১০ জুলাই (বৃহস্পতিবার) থেকে পিছিয়ে ১৪ আগস্ট (বৃহস্পতিবার)

  • আরবি ২য় পত্র (শুধু গোপালগঞ্জ জেলার জন্য): ১৫ জুলাই (মঙ্গলবার) থেকে ১৩ আগস্ট (বুধবার)

  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: ২২ জুলাই (মঙ্গলবার) থেকে ১৭ আগস্ট (রোববার)

  • বালাগত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থবিজ্ঞান ১ম পত্র (তত্ত্বীয়), তাজবীদ ১ম পত্র (মুজায্জিদ মাহির বিভাগ): ২৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে ১৯ আগস্ট (মঙ্গলবার)

পরীক্ষা বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষাসমূহ আগামী ২১ থেকে ৩১ আগস্ট এর মধ্যে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কেন্দ্রসমূহকে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।