এসএসসি-এইচএসসি পরীক্ষায় খাতা মূল্যায়নে গাফিলতি, আজীবনের জন্য বহিষ্কৃত ৮ শিক্ষক

শিক্ষা
এসএসসি-এইচএসসি পরীক্ষায় খাতা মূল্যায়নে গাফিলতি, আজীবনের জন্য বহিষ্কৃত ৮ শিক্ষক
নিউজ ডেস্ক
২৬ জুলাই ২০২৫

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনকালে খাতা মূল্যায়নে গাফিলতির অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ড ৮ জন পরীক্ষককে পাবলিক পরীক্ষাসংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দিয়েছে।

শনিবার (২৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বোর্ড সূত্র জানায়, এসব পরীক্ষক পরীক্ষার্থীদের দিয়ে ওএমআর অংশে বৃত্ত ভরাট করিয়ে পরীক্ষার নীতিমালা লঙ্ঘন করেন। ঘটনাটি তদন্তে প্রমাণিত হওয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, অভিযুক্ত শিক্ষকরা কারণ দর্শানোর নোটিশে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলেও তাদের গাফিলতি ছিল শিক্ষাব্যবস্থার প্রতি বড় ধরনের অবহেলা। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোর্ড সর্বসম্মতভাবে তাদের আজীবনের জন্য অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এসএসসি পরীক্ষায় যুক্ত ছিলেন:

এইচএসসি পরীক্ষায় যুক্ত ছিলেন:

ঢাকা বোর্ড বলছে, পাবলিক পরীক্ষায় নীতিমালা লঙ্ঘনের ঘটনায় শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। কোনো শিক্ষক শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অবহেলা করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।