প্রাথমিকে স্থগিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান হবে ৩১ জুলাই

শিক্ষা
প্রাথমিকে স্থগিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান হবে ৩১ জুলাই
নিউজ ডেস্ক
২৮ জুলাই ২০২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় স্থগিত হওয়া ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর নতুন তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া ২৪ জুলাইয়ের অনুষ্ঠানমালা আগামী ৩১ জুলাই আয়োজন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াত হোসেন সরকারের সই করা একটি অফিস আদেশ, যার তারিখ ২৩ জুলাই।

প্রসঙ্গত, ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে নানা আয়োজনের কথা ছিল। কিন্তু বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠানসূচি স্থগিত করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

৩১ জুলাই যেসব আয়োজন অনুষ্ঠিত হবে:

  1. শিশু শহীদদের স্মরণে প্রতিযোগিতা:
    দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি, গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
  2. পিটিআই ও পরীক্ষণ বিদ্যালয়গুলোতে আয়োজন:
    প্রতিটি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) ও সংশ্লিষ্ট পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে ‘জুলাই অনির্বাণ’ ও অন্যান্য প্রাসঙ্গিক চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
  3. চলচ্চিত্র প্রদর্শনী:
    সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘জুলাই চব্বিশ’ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

গত ২২ জুলাই রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশেই একটি বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়ে। মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত সব পুনর্জাগরণমূলক অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দেয়।