জাতীয়করণের দাবিতে শিক্ষক আন্দোলন: এক মাসের আলটিমেটাম, ১৫ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

শিক্ষা
জাতীয়করণের দাবিতে শিক্ষক আন্দোলন: এক মাসের আলটিমেটাম, ১৫ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা
নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের প্রতি এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি পূরণে কোনো ‘দৃশ্যমান ও যৌক্তিক’ অগ্রগতি না হলে আগামী ১৫ সেপ্টেম্বর দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান কর্মসূচির মঞ্চে এ ঘোষণা দেন “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট”-এর নেতারা।

নেতারা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলন চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন সরকারকেই এই দাবি বাস্তবায়নের উপযুক্ত সময় বলে মনে করছেন তারা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একই সঙ্গে তারা হুঁশিয়ার করে বলেন, “এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”