নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম শুরু, আসন সংখ্যা ৩,২৯০

শিক্ষা
নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম শুরু, আসন সংখ্যা ৩,২৯০
নিউজ ডেস্ক
১৪ আগস্ট ২০২৫

রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজে ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টা থেকে অনলাইনে ভর্তি ফরম পূরণের সুযোগ পাচ্ছেন চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা। ভর্তি চলবে আগামী ১৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত।

নির্বাচিত শিক্ষার্থীরা কলেজের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ ও বিকাশের মাধ্যমে ভর্তি ফি পরিশোধের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভর্তি ফরমটি এ-৪ সাইজের কাগজে প্রিন্ট করে সংরক্ষণ করতে বলা হয়েছে।

ভর্তি ফি ও বিভাগভিত্তিক আসনসংখ্যা:

ফির মধ্যে রয়েছে: ভর্তি ফি, টিউশন ফি (জুলাই-ডিসেম্বর), ইউনিফর্ম, খাতা, ব্যাগ, কলম, টি-শার্ট, বোর্ড রেজিস্ট্রেশন ও অন্যান্য খাত। এছাড়া ফি’র ওপর ১ শতাংশ অনলাইন চার্জ প্রযোজ্য।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ৮ ও ৯ আগস্ট লিখিত ভর্তি পরীক্ষা শেষে ১১ আগস্ট ফল প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ। এরপর ১৩ আগস্ট ৩,৭৫০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। চূড়ান্ত মেধাতালিকায় ৩,২৯০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন শূন্য থাকলে আগামী ২০ আগস্ট দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। যাদের নাম ওই তালিকায় থাকবে কিন্তু মৌখিক পরীক্ষায় অংশ নেননি, তাদের ওইদিনই মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।