বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজারের বেশি শিক্ষক নিয়োগে সুপারিশ, ফল প্রকাশ মঙ্গলবার

শিক্ষা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪১ হাজারের বেশি শিক্ষক নিয়োগে সুপারিশ, ফল প্রকাশ মঙ্গলবার
নিউজ ডেস্ক
১৮ আগস্ট ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় ৪১ হাজারেরও বেশি প্রার্থীকে নিয়োগে সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এই সুপারিশ অনুমোদন করেছেন।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) ফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে চলমান পুলিশ ভেরিফিকেশন রেখে ফল প্রকাশের অনুমোদন চান। উপদেষ্টা সন্ধ্যা ৬টার পর ফাইল অনুমোদন দেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশাল চাহিদা, সীমিত আবেদন

গত ১৬ জুন এনটিআরসিএ এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।

এ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন প্রায় ৫৭ হাজারের বেশি প্রার্থী। অথচ শূন্যপদ ছিল এক লাখেরও বেশি, অর্থাৎ অর্ধেকেরও বেশি পদ ফাঁকা রয়ে যাবে।

কোথায় কত পদ?

বিশ্লেষকদের মতে, নিবন্ধিত শিক্ষক সংকট, যোগ্য প্রার্থী না পাওয়া এবং অঞ্চলভিত্তিক আবেদন বৈষম্যের কারণে বিপুলসংখ্যক পদে আবেদনই পড়েনি।

ফল প্রকাশের পর সুপারিশপ্রাপ্তদের নিয়ে শুরু হবে চূড়ান্ত যোগদান প্রক্রিয়া, যা নির্ভর করবে পুলিশ ভেরিফিকেশন, প্রতিষ্ঠান কর্তৃক যোগদানপত্র পাঠানো ও এমপিও আপডেটের ওপর।