চাকসু নির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আজ, জমা পড়েছে ২৪৬টি আবেদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। পূর্বতন তফসিল অনুযায়ী বুধবার ছিল শেষ দিন, তবে শিক্ষার্থীদের অনুরোধে তা একদিন বাড়িয়ে আজ পর্যন্ত করা হয়েছে।
গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫২৮ জন শিক্ষার্থী কেন্দ্রীয় ও হল সংসদের বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে মোট ২৪৬টি।
হলভিত্তিক মনোনয়ন জমার পরিসংখ্যান:
| হল/হোস্টেল | মনোনয়ন জমা (জন) |
|---|---|
| এ এফ রহমান হল | ১৩ |
| আলাওল হল | ৪ |
| অতীশ দীপঙ্কর হল | ২১ |
| শাহ আমানত হল | ২৭ |
| শহীদ আবদুর রব হল | ২৩ |
| শহীদ ফারহাদ হোসেন হল | ৬ |
| শাহজালাল হল | ২৬ |
| সোহরাওয়ার্দী হল | ১৫ |
| সূর্য সেন হল | ১৫ |
| বিজয় ২৪ হল | ১৭ |
| দেশনেত্রী খালেদা জিয়া হল | ২৪ |
| নবাব ফয়জুন্নেসা হল | ১৫ |
| প্রীতিলতা হল | ২৫ |
| শামসুন্নাহার হল | ৯ |
| শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল | ৬ |


