এইচএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ কাল, যেভাবে জানবেন

শিক্ষা
এইচএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ কাল, যেভাবে জানবেন
নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় অংশ নেওয়া সোয়া ১২ লাখের বেশি শিক্ষার্থী এই ফলাফলের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনলাইনে (ওয়েবসাইট):
www.educationboardresults.gov.bd
শিক্ষার্থীদের বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসএমএসে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> 2025
পাঠান 16222 নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2025

শিক্ষা প্রতিষ্ঠান থেকে:
সংশ্লিষ্ট কলেজ বা পরীক্ষাকেন্দ্র থেকেও ফলাফল জানা যাবে।

যেসব শিক্ষার্থী ফল নিয়ে সন্তুষ্ট নন, তারা ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন লিংক: https://rescrutiny.eduboardresults.gov.bd
কোনো শিক্ষা বোর্ড অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।