দারুননাজাত মাদ্রাসায় জিপিএ-৫ পেলেন ৬২৬ জন, পাসের হার ৯৯.৪২%
জাতীয় পর্যায়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার যখন ইতিহাসের সবচেয়ে নিচে, তখন ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি এ বছর পাসের হার ধরে রেখেছে ৯৯ দশমিক ৪২ শতাংশ। সর্বমোট ৬২৬ জন শিক্ষার্থী অর্জন করেছেন জিপিএ-৫।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবারের মাদ্রাসা বোর্ডেও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার আশঙ্কাজনকভাবে কমেছে। তবে দারুননাজাত মাদ্রাসার শিক্ষার্থীরা ফলাফলের মাধ্যমে প্রমাণ করেছে, মানসম্মত শিক্ষা কেবল সাধারণ শিক্ষাব্যবস্থাতেই নয়, মাদ্রাসা শিক্ষাতেও সম্ভব


