যেদিন থেকে এইচএসসি ফল চ্যালেঞ্জ করা যাবে

শিক্ষা
যেদিন থেকে এইচএসসি ফল চ্যালেঞ্জ করা যাবে
নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ পাসের হার কমে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যেখানে ২০২৪ সালে ছিল ৭৭.৭৮ শতাংশ।

ফলাফলে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ৬৫টি। বিশেষজ্ঞরা বলছেন, এ সংখ্যা শিক্ষাব্যবস্থার গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

যারা নিজেদের ফল নিয়ে সন্তুষ্ট নন, তারা ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আবেদন করতে হবে:
https://rescrutiny.eduboardresults.gov.bd

শুধু অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে। শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয়ে সরাসরি কোনো আবেদন নেওয়া হবে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন—

“ফল পুনর্নিরীক্ষার প্রক্রিয়া স্বচ্ছ ও ডিজিটাল। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।”

বিশ্লেষকদের মতে, পাসের হার কমে যাওয়ার পেছনে সিলেবাস পরিবর্তন, কঠোর মূল্যায়ন পদ্ধতি, কোভিড-পরবর্তী শিক্ষার শূন্যতা ইত্যাদি বিষয় ভূমিকা রেখেছে। একাডেমিক ব্যর্থতার পাশাপাশি মনোস্বাস্থ্য ও ক্যারিয়ার পরিকল্পনাতেও এই ফল প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।