যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা চীনের

যুদ্ধবিরতির মধ্যেই ইরানকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা চীনের
নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৬

মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাতে শুক্রবার রাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সরঞ্জামগুলোর প্রকৃত উৎস গোপন রাখতে বেইজিং তৃতীয় কোনো দেশের মাধ্যমে সেগুলো পাঠানোর পরিকল্পনা করছে। সম্ভাব্য এই পদক্ষেপকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস কিংবা ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সিএনএন–এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, চীন কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাড) সরবরাহের প্রস্তুতি নিতে পারে, যদিও এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো উৎসের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদে উচ্চপর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে বলে জানা গেছে। পাকিস্তান–এর রাজধানীতে অনুষ্ঠিতব্য এ বৈঠকে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা নিরসনের উপায় খোঁজা হবে বলে ধারণা করা হচ্ছে।