ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের দাবি অস্বীকার যুক্তরাষ্ট্রের
কাতারসহ বিভিন্ন দেশে জব্দ করে রাখা ইরান–এর সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে—এমন খবর প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, এ সংক্রান্ত প্রতিবেদন সঠিক নয়।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা জানান, বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না।

এর আগে, এক ইরানি কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্র আলোচনার আগে ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে জব্দ সম্পদ ছাড় দিতে সম্মত হয়েছে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এদিকে, বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, পাকিস্তান–এর রাজধানী ইসলামাবাদ–এ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু হবে না, যতক্ষণ না লেবাননে ইসরায়েল–এর হামলা বন্ধ হয় এবং ইরানের জব্দ সম্পদ মুক্ত করা হয়।
প্রথমদিকে ইরানের শর্তগুলো মেনে নেওয়ার ইঙ্গিত পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যে পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে ইসলামাবাদে সম্ভাব্য ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়েও সংশয় তৈরি হয়েছে।
সূত্র: সিবিএস নিউজ

