সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন

সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৬

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে পাকিস্তান–এর সামরিক বাহিনীর একটি ইউনিট যুদ্ধবিমান ও সহায়ক উড়োজাহাজসহ সৌদি আরব–এ পৌঁছেছে। শনিবার দেশটির একটি বিমানঘাঁটিতে তারা অবতরণ করেছে বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর দিয়েছেএপি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, পাকিস্তানি বাহিনীকে কিং আবদুল আজিজ বিমানঘাঁটি–তে মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার সময় এই ঘাঁটিটি একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছিল।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই মোতায়েনের উদ্দেশ্য যৌথ সামরিক সমন্বয় বাড়ানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে পাকিস্তান ও সৌদি আরব–এর মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, যেকোনো এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।