প্রথমবার ‘একই টেবিলে’ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিরা

প্রথমবার ‘একই টেবিলে’ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিরা
নিউজ ডেস্ক
১১ এপ্রিল ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্র–এর মধ্যে চলমান আলোচনায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। আগে যেখানে আলোচনা পরোক্ষভাবে চলছিল, এখন তা সরাসরি বৈঠকে রূপ নিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে দুই দেশের প্রতিনিধিরা আলাদা কক্ষে অবস্থান করছিলেন এবং পাকিস্তান–এর মধ্যস্থতাকারীরা তাদের মধ্যে বার্তা আদান-প্রদান করছিলেন। তবে শনিবার সন্ধ্যায় পরিস্থিতির পরিবর্তন ঘটে।

মধ্যস্থতার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, বর্তমানে দুই দেশের প্রতিনিধিরা একই টেবিলে বসে সরাসরি আলোচনা করছেন। এই বৈঠকে পাকিস্তানি মধ্যস্থতাকারীরাও উপস্থিত রয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে, পিটিভি জানিয়েছে, ইসলামাবাদে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে এবং এটিকে ‘ঐতিহাসিক শান্তি আলোচনা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো উচ্চপর্যায়ের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় অংশ নিচ্ছেন। এতে পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক ভূমিকা এবং আন্তর্জাতিক মহলের ইতিবাচক সাড়া পরিস্থিতিকে আরও আশাব্যঞ্জক করে তুলেছে।